শিক্ষা ও সংস্কৃতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা ও সংস্কৃতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

চট্টগ্রাম WASA বোর্ড সদস্য নিয়োগপ্রাপ্ত হলেন  সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। ঋদ্ধিময় নিউজ।

চট্টগ্রাম WASA বোর্ড সদস্য নিয়োগপ্রাপ্ত হলেন সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। ঋদ্ধিময় নিউজ।

ঋদ্ধিময় নিউজ ডেস্ক:             


                                

দি ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) এর ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি,সমাজ সদ্ধর্ম হিতৈষী, বৌদ্ধ সমাজের মেধাবী,ধীমান,সুজাত সন্তান,পরিশীলিত,রুচিশীল,মার্জিত, আলোকিতজন বাবু সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক,চট্টগ্রাম ওয়াসা বোর্ড পরিচালনা পরিষদের সদস্য পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁকে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর এই গৌরবময় নন্দিত অর্জনে আমারও গৌরববোধ করছি। বাবু সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ মহোদয়ের আগামী দিনগুলি সৌরভে-গৌরবে আরো সমুজ্জ্বল হউক এই শুভ কামনা রইলো। 

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

অনলাইন ভিত্তিক ধর্মীয় প্রতিযোগিতার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান  অনুষ্ঠান সম্পন্ন।  -ঋদ্ধিময় নিউজ

অনলাইন ভিত্তিক ধর্মীয় প্রতিযোগিতার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন। -ঋদ্ধিময় নিউজ


ঋদ্ধিময় নিউজঃ

বাংলাদেশের তরুণ ভিক্ষুদের ধারা পরিচালিত বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ধর্মীয় প্রতিযোগিতার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান  অনুষ্ঠান গতকাল ১১ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শুক্রবার চট্টগ্রাম ঐতিহ্যবাহী চান্দঁগাও কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারে সংগঠন এর সম্মানিত সভাপতি ভদন্ত ধর্মপ্রিয় থের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 



অনুষ্ঠানে আশীর্বাদক এর আসন অলঙ্কৃত করেন মহামান্য সংঘনায়ক অগ্গমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথের ও রাজগুরু ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি মহাউপাসিকা লায়ন কেমি বড়ুয়া সহ প্রাজ্ঞ পন্ডিত পুজনীয় ভিক্ষুসংঘ ও জ্ঞানী গুণী উপাসক উপাসিকা বৃন্দ।

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

নতুন বছরে নতুন বই উপহার দিল "রত্নপ্রিয় প্রভাতী ধর্মীয় শিক্ষা কেন্দ্র"।

নতুন বছরে নতুন বই উপহার দিল "রত্নপ্রিয় প্রভাতী ধর্মীয় শিক্ষা কেন্দ্র"।

ঋদ্ধিময় নিউজঃ

সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ শীলঘাটা গ্রামের "রত্নপ্রিয় প্রভাতী ধর্মীয় শিক্ষা কেন্দ্রের"  উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন ধর্মীয় শিক্ষার বই বিতরণ করা হয়েছে।বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ধর্মীয় গুরু সাতকানিয়া -লোহাগাড়া ভিক্ষু সমিতির পূজনীয় সভাপতি, শীলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধীপতি #শ্রীমৎ_রত্নপ্রিয়_মহাস্থবির।    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শীলঘাটা গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব, আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন  বৌদ্ধ ভিক্ষু #সদ্ধর্মকোবিদ_ভদন্ত_এস_লোকজিৎ_মহাথের মহোদয়।



শিক্ষার্থীদের মাঝ বই দান করেছেন প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা বাবু বিকাশ বড়ুয়া , গ্রামের কৃতি সন্তান সাংঘিক বযক্তিত্ব শ্রদ্ধেয় তিষ্যরত্ন ভিক্ষু।

পুজনীয় ভান্তেদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও বন্দনা জ্ঞাপন করছি।


 অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টা, সভাপতি  স্বদেশ বড়ুয়া সহ  সকলের প্রতি  অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জ্ঞাপন করছি 🙏🙏🙏


ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেনঃ

বাবু তিলক বড়ুয়া, সাধারণ সম্পাদক, রত্নপ্রিয় প্রভাতী  ধর্মীয় শিক্ষা কেন্দ্র।