ধর্মীয় অনুষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্মীয় অনুষ্ঠান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

আমতলীতে সম্পন্ন হল প্রব্রজ্যা,উপসম্পদা, স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন।

আমতলীতে সম্পন্ন হল প্রব্রজ্যা,উপসম্পদা, স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন।

ঋদ্ধিময় নিউজঃ 

খাগড়াছড়ি গুইমারা উপজেলার আমতলী এলাকায় মহান প্রব্রজ্যাদান,উপস্পদা অনুষ্ঠান, স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন  রাজগুরু পন্ডিত উঃ সুমনা মহাস্থবির ভান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সদ্ধর্মলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. জিনবোধি মহাথের। 

 প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সাবেক চেয়ারম্যান কংজ্যরী চৌধুরী। এই বিশাল মহা অনুষ্ঠানে শত শত ভিক্ষু সংঘ ও হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে অত্র বিহারের অধ্যক্ষ উঃ কেসলা মহাস্থবিরের  প্রথম মৃত্যু বার্ষিকী সাড়ম্ভরে উদযাপিত হয়েছে। তাঁরই প্রিয় শিষ্য কর্মবীর উঃ কোবিদা মহাস্থবিরের ব্যবস্হাপনায় গ্রামবাসী সহযোগিতায় এই জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

নাইক্ষ্যছড়িতে সমাপ্ত হল ১০দিন ব্যাপী বৌদ্ধ ভিক্ষু পরিবসব্রত (ওয়াইক)।

নাইক্ষ্যছড়িতে সমাপ্ত হল ১০দিন ব্যাপী বৌদ্ধ ভিক্ষু পরিবসব্রত (ওয়াইক)।



নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় প্রতিষ্ঠিত ফরেস্ট মেডিটেশন সেন্টারে প্রতি বছরের ন্যায় গত ১লা ফেব্রুয়ারী থেকে ১০ দিন ব্যাপী চলমান অনুষ্ঠানের আজ পরিসমাপ্তি হল ব্রহ্মচর্য জীবনের সর্বোউত্তম পন্থা পরিবাসব্রত (ওয়াইক)। 

গ্রামবাসী ও দুরদুরান্ত হতে আগত পুজারীবৃন্দ দের প্রতিদিন বিভিন্ন প্রকারের দানকর্ম সম্পাদন করে আজ ১১ ফেব্রুয়ারী সহস্রাধিক উপাসক উপাসিকা দের উপস্থিতিতে সংঘদানের মাধ্যমে ১০দিন ব্যাপী পরিবাসব্রত ওয়াইক এর পরিসমাপ্তি হয়।

ওয়াইক পরিচালনা করেন সদ্ধর্মসিরি ভদন্ত কুশলায়ন মহাথের ও বিদর্শন সাধক ভদন্ত নন্দবংশ মহাথের।

পরিবাসব্রত ভিক্ষুর সংখ্যা ৫২ জন।